সংগঠনের কল্যাণ তহবিল থেকে এ বছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হবে। বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর অভিভাবকের হাতে পৌঁছে দেওয়া হয়।
আবেদনের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সুপারিশ, সর্বশেষ পরীক্ষার ফলাফল এবং অভিভাবকের আয়ের বিবরণ প্রয়োজন হবে।
নির্বাচন করবে সমাজকল্যাণ ক্লাবের একটি বাছাই দল, এবং বৃত্তিপ্রাপ্তদের তালিকা সকল সদস্যের জন্য প্রকাশ করা হবে। এ পর্যন্ত ১৪২ জন শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছে।
