স্কুলের দিনগুলোর কথা ভাবলে প্রথমেই মনে পড়ে টিফিনের ঘণ্টার শব্দ। দুপুর বারোটা বাজলেই পুরো বারান্দা কেঁপে উঠত পায়ের আওয়াজে।
মাঠের উত্তর কোণে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। গরমের দিনে ওই গাছের ছায়াই ছিল আমাদের একমাত্র আশ্রয়। কতদিন ওখানে বসে টিফিন ভাগ করে খেয়েছি।
আজ এতগুলো বছর পর যখন সহপাঠীদের সঙ্গে দেখা হয়, প্রথম কথাটাই হয়, মাঠটা এখনো আছে তো?
সম্পাদনা পর্ষদের পক্ষে অনুমোদন করেছেন আসিফ আলমApproved for the editorial board by Asif Alam
আপনারও কি কিছু লেখার আছে?Do you have something to write too?
লেখা জমা দিনSubmit your writing